বোয়ালমারীতে ৭ ক্লিনিক বন্ধ
সারাদেশ

বোয়ালমারীতে ৭ ক্লিনিক বন্ধ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহর ও উপজেলার বিভিন্ন হাটবাজারে গড়ে উঠেছে ১৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে বোয়ালমারী পৌর সদরেই ১১টি অবস্থিত। এর মধ্যে ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত আবদুল গাফ্‌ফার চৌধুরী

উপজেলার মাত্র ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স থাকলেও, তাও আবার নবায়ন করা নাই।

অপরদিকে উপজেলায় ১২টি ক্লিনিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইনে লাইসেন্সের জন্য আবেদন করে চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা।

শনিবার (২৮ মে) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক অবৈধ ক্লিনিকসমূহের বিরুদ্ধে অভিযানে নেমে কাগজপত্র না থাকায় পৌর শহরে অবস্থিত ১১টির মধ্যে ৭টি ক্লিনিকই বন্ধ করে দেন।

আরও পড়ুন : আলোচনায় রাজি ইমরান খান!

বন্ধ করা ক্লিনিক সমূহ হলো স্বর্না সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আলনূর চক্ষু জেনারেল হাসপাতাল, সেতু সার্জিক্যাল ক্লিনিক, মর্ডাণ লেবরটারী, নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার, সেবা সার্জিক্যাল ক্লিনিক এন্ড জননী ডায়াগনস্টিক সেন্টার।

এ সময় ওয়াপদা মোড়ে অবস্থিত সেবা সার্জিক্যাল ক্লিনিক এন্ড জননী ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মডার্ন লেবরেটরীকে ৫ হাজার টাকা ও আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ১৯৮২ সালের ( ৮) এর ১৩ ধারায় এ জরিমানা করেন।

আরও পড়ুন : মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

জানা যায়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহের সুপারভিশন ও মনিটরিং বিষয়ে ২৫ মে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভার কার্যবিবরণী মোতাবেক পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া যে সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহ নিবন্ধন গ্রহণ করেছেন কিন্তু নবায়ন করেনি তাদের নির্দিষ্ট সময় প্রদান করতে হবে এবং লাইসেন্স প্রাপ্তির আগে কোন প্রতিষ্ঠান কোন কার্যক্রম চালাতে পারবে না।

আরও পড়ুন : ফের করোনা শনাক্ত বৃদ্ধি

ওই সিদ্ধান্ত মোতাবেক শনিবার (২৮ মে) বিকেলে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক উপজেলার পৌর সদরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহের বিরুদ্ধে অভিযানে নামেন।

লাইসেন্স না থাকায় অভিযানের সংবাদ পেয়ে কয়েকটি লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা বন্ধ করে পালিয়ে যান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা