বঙ্গমাতায় চকরিয়া ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রামু চ্যাম্পিয়ন
সারাদেশ

বঙ্গমাতায় চকরিয়া ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রামু চ্যাম্পিয়ন

এম.এ আজিজ রাসেল : কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

বুধবার (২৫ মে) বিকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালিকা ইভেন্টে কক্সবাজার পৌরসভাকে ১—০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া। চকরিয়ার জয়ের নায়ক ঋতি চাকমা। অপরদিকে বালক ইভেন্টে এবার বাজিমাত করেছে রামু।

দীর্ঘদিন ধরে শিরোপা খরায় থাকা দলটি হটফেভারিট চকরিয়াকে ১—০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জয়সূচক গোলটি করে হিরু বনেন রামুর ১১নং জার্সিধারী ফরোয়ার্ড সামি। রেফারির শেষ বাঁশিতে জয়ল্লোসে মেতে উঠেন রম্যভূমি রামুর খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা।

বালিকা ইভেন্টে টুর্নামেন্ট সেরা হয় চকরিয়ার তাসনিম ও সেরা গোলরক্ষকের মুকুট লুফে নেয় একই দলের অ্যাঞ্জেলিনা চাকমা। এছাড়া বালক ইভেন্টে টুর্নামেন্ট সেরা হয় সৈনিক। সেরা গোলরক্ষক সাইফুল ও ম্যান অব দ্যা ফাইনালের ক্রেস্ট জেতেন চ্যাম্পিয়ন দলের সামি।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

খেলা পরিচালনা করেন আবুল কাশেম কুতুবী, আহমদ কবির, আবদুল করিম, ফরিদুল আলম ও লা লা কিং।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

আরও পড়ুন : হজের খরচ বাড়লো

অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, রামু উপজেলার ইউএনও প্রণয় চাকমা, চকরিয়া উপজেলা ইউএনও জেপি দেওয়ান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা