মুন্সীগঞ্জে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
সারাদেশ

আওয়ামীলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দু"পক্ষের সংঘর্ষে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান

সোমবার (২৩ মে) ভোর ৬ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী(৬৫), জামাল হোসেন(১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

এদিকে, এ ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন : পি কে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী রিপন পাটোয়ারীর ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রিপন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক।

পূর্ব বিরোদের জেরে ধরে সোমবার ভোর থেকে ইউনিয়নের মহেশপুর এলাকায় কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলাগুলি ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয় ৫ জন। আহত হয় আরো বেশ কয়েকজন। পরে গুলিবিদ্ধদের মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে নিওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে ঢাকায় রেফার্ড করে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

আরও পড়ুন : বিএনপির কথা ‘ভূতের মুখে রাম নাম

সংঘর্ষের বিষয়ে হাজী রিপন বলেন- মহাসিনা হক ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় সমগ্র ইউনিয়নে মাদক, বালুর ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। পুরো এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছিল সে। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে সে অবৈধ কোন ব্যবসা করতে পারছে না। এজন্য আমার লোকজনদেরকে বেছে বেছে হামলা করছে। আজ ভোর চারটার দিকে সে তার সন্ত্রাসী বাহিনী ইউসুফ-জাহাঙ্গীরের নেতৃত্বে পূর্ব মাকাহাটি ও রাজারচর গ্রামে হামলা চালায়। বাড়ি ঘরে লুটপাট চালায় ।‌ ককটেল হামলা, গুলি বর্ষণ করে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আমার কর্মী সমর্থক আহত হয়েছে। এদের মধ্যে অনেকেই ঢাকা পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারো নাম জানতে পারিনি।

অভিযোগের বিষয়ে মহসিনা হক বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা একে বারেই মিথ্যা। মূলত রিপন হোসেন পাটোয়ারী নিজের দখলদারিত্ব কায়েম করতে আমার লোকজনদেরকে মেরে এলাকাছাড়া করছে। আজকে ভোরে তাদের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করে। ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলি করে। আমাদের কমপক্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন ঢাকায় ভর্তি আছেন। পুলিশ প্রশাসনকে বারবার বলেও সমস্যা সমাধান পাচ্ছিনা।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি ডাক্তার কালাম জানান, ৫ জনের শরীরের বিভিন্ন অংশ গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসক নিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা