সৈয়দপুরে টিকটক ভিডিও করতে গিয়ে কিশোর নিহত
সারাদেশ

সৈয়দপুরে টিকটক ভিডিও করতে গিয়ে কিশোর নিহত

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে নদীর পানিতে ডুবে মোস্তাকিম ইসলাম নামে এক কিশোর মারা গেছে।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার খরখড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।

মৃত মোস্তাকিম ইসলাম উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খদ্দ বোতলা গাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর সেতু থেকে লাফ দেয়।

আরও পড়ুন : ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

মোস্তাকিম লাফ দেওয়ার পর ভেসে না ওঠায় বন্ধুরা সবাইকে জানালে স্থানীয়রা নদীতে নেমে খুঁজতে থাকে। নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে পাওয়া যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা তৎক্ষণাৎ কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমাণ কম থাকায় লাফ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে এ ঘটনা ঘটেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা