বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
সারাদেশ
হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে আগুন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (১৭ মে ) সন্ধ্যার পর হত্যা মামলার আসামিরা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হত্যা মামলার বাদী আ: সালাম শরীফ।

জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর গ্রামে ২০১৩ সালের ৬ এপ্রিল দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে কালাম শরীফ নামে এক লোক খুন হয়।

খুনের ঘটনায় ৭ এপ্রিল বোয়ালমারী থানায় আ: সালাম শরীফ (৬০) একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন : হাইকোর্টে সম্রাটের জামিন বাতিল

হত্যা মামলার আসামিরা একই গ্রামের ভাষান ফকির (৪৬), সিদ্দীক ফকির (৫২), কামরুল ফকির (৩৮), কামরুল শেখ (৩৫)গং দীর্ঘদিন ধরে মামলাটি প্রত্যাহারের জন্য বাদী ও তার ছেলে রূপাপাত ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. নুরু শরীফের উপর চাপ প্রয়োগ করে আসছে।

তাদের এই প্রস্তাবে রাজী না হওয়ায় দীর্ঘদিন ধরে রাতের আধারে বাদীর ছেলে ভাইদের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন অত্যাচার নির্যাতন করে আসছে।

আরও পড়ুন : পরীমনির মামলায় বিচার শুরু

মঙ্গলবার সন্ধ্যার পর বাদী সালাম শরীফের ছেলে রূপাপাত ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরু শরীফের বাড়ির উপরে পাট কাঠির খরের গাদায় আগুন ধরিয়ে দেয়। এরপর বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজনের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায় এবং আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় নূরু শরীফের বাবা আ: সালাম ফকির মঙ্গলবার রাতেই বোয়ালমারী থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে কালিনগর গ্রামের রাজু শেখ (৩২), সাহাবুদ্দিন (২৫),শিহাব কাজী (২০), আয়ুব আলী (৪০)কে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন গোতাবায়া রাজাপক্ষে

এব্যাপারে বিচারাধীন মামলার ৬ নং আসামি কামরুল শেখ (৩৫) বলেন, আমরা এমনিতেই একটি হত্যা মামলার আসামি। মামলাটি মিমাংসার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি। আমরা কেন তাদের বাড়িতে আগুন দিতে যাবো।

তিনি বলেন, আমার মনে হয় তৃতীয় কোন পক্ষ এসব ঘটনা ঘটাচ্ছে যাতে করে মামলাটি আপোষ মিমাংসা না হয়।

আরও পড়ুন : বরগুনায় অগ্নিকান্ডে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি

এ ব্যাপারে ডহনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো. মুক্তার হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা