মাদারীপুরের চরমুগরিয়া খাদ্য গুদামের ওসি'র মৃতদেহ উদ্ধার, ৬টি গুদাম সিলগালা।
সারাদেশ

মাদারীপুরে খাদ্য গুদামের ওসি'র মৃতদেহ উদ্ধার

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে নিজ কার্যালয় থেকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলামের মরদেহ উদ্ধারের পর গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

রোববার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন জানান, ঘটনার পর প্রতিষ্ঠানটিতে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় ৬টি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তী কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

নিহত কামরুল (৪০) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাসিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাসির ছেলে।

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চরমুগরিয়া খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন অফিসের স্টাফরা। পরে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এটি হত্যা নাকি আত্মহত্যা–বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় সদর উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, পারিবারিক কোনো ঝামেলা কিংবা অফিস সংক্রান্ত কোনো সমস্যার ছিল কি না–এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

মাদারীপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. ইসলাম হোসেন জানান, অফিসে যোগদানের পর থেকেই অবসাদগ্রস্ত ছিলেন কামরুল। তার মৃত্যু কী কারণে হয়েছে, জোর তদন্ত হওয়া প্রয়োজন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা