ঠাকুরগাঁওয়ে দুই শিক্ষককে তলব করেছে দুদক
সারাদেশ
দুর্নীতির অভিযোগ

ঠাকুরগাঁওয়ে দুই শিক্ষককে তলব করেছে দুদক

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত সহ বিভিন্ন কাজের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করায় ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষককে দুদকে তলব করা হয়েছে।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

দিনাজপুরের দুদক কার্যলয়ের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সাক্ষরিত এক পত্রে তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের দুদকে হাজির হতে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন:

ঠাকুরগাঁও সদর উপজেলার কহর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ।

জানা যায়, ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সিন্ডিকেটের চরম দুর্নীতিতে বিদ্যালয়ের মেরামত ও শিক্ষার্থীদের উপকরনের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বদলী বানিজ্য, নিয়োগ বানিজ্য সহ শিক্ষক হয়রানীর অভিযোগ ও নানা অভিযোগে অভিযুক্ত ২ শিক্ষককে আগামী ২২মে দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে তলব করা হয়।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

প্রসঙ্গত, একই অভিযোগে বিভিন্ন দুর্নীতির দায়ে গত বছর ঠাকুরগাঁওয়ের ১৫ শিক্ষককে দুদকে তলব করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা জানান, এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি।

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

অভিযুক্ত শিক্ষকদের আগামী ২২ তারিখে দুদকে তলব করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা