সারাদেশ

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

সান নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিলটন বাজার এলাকায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন: পুকুরে মিললো ৩৫ ইলিশ

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম ও কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য একটি সূত্রে জানা গেছে, খুলনা থেকে রাজীব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল ব্যক্তিগত গাড়িটি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি একটি মোটরসাইকেলও ছিল। দক্ষিণ ফুকরা এলাকায় এসে এই তিন যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনার স্থানে শ্রমিকেরা ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম ও কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা