সারাদেশ

উখিয়ায় ১০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার!

ইমরান আল মাহমুদ,উখিয়া: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

আরও পাড়ুন: রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

গ্রেফতারকৃত রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি-২৬ ব্লকের আবুল ওসমান(৪৪)। সে মৃত হোসেন আহাম্মদের ছেলে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান, বুধবার (১১ মে) পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ইস্টে রোহিঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে আবুল ওসমানকে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য,৮ এপিবিএন ক্যাম্পে দায়িত্ব নেওয়ার পর থেকে ১৫মাসে ১৬ লাখের বেশি ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা