সারাদেশ

ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রাম পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক।

আরও পড়ুন: কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

শুক্রবার (৬ মে) বিকেলে এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ওই কিশোর অপ্রাপ্ত বয়স্ক। সে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও শিশুর পরিবার বলছে, গতকাল (শুক্রবার) বিকেলে ভুক্তভোগী শিশুর মা পার্শ্ববর্তী বাড়িতে যায়, বাবা ইটভাটায় কাজ করেন। এই সুযোগে ওই কিশোর তাদের বাড়িতে যায়। বাড়িতে কাউকে না দেখে শিশুটিকে জোরপূর্বক নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করে।

শিশুটির মা পাশের বাড়ি থেকে এসে মেয়ের কান্নার শব্দ শুনে বিষয়টি জানতে চাইলে সে এড়িয়ে যায়। পরে রক্তক্ষরণ হলে মেয়ে মাকে বিষয়টি বলে এবং অভিযুক্ত কিশোরের নাম বলে। পরে শিশুর মা তাৎক্ষণিক পাশের বাড়ির লোকজনকে ঘটনাটি বলে এবং স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশকে অবহিত করেন। পরে রাত ১টার দিকে স্থানীয় মেম্বার থানায় ও গ্রাম পুলিশ ওই কিশোরকে আটক করে থানায় সোপর্দ করে। পরে ওই শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা