নোয়াখালীতে ডোবার পাড়ে মিলল নবজাতক
সারাদেশ

নোয়াখালীতে ডোবার পাড়ে মিলল নবজাতক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সদ্য জন্ম নেয়া এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

শনিবার ৩০ এপ্রিল বিকালের দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের মিয়াজন সারেং বাড়ী সংলগ্ন ডোবার পাড়ে বাঁশঝাড় ও লতা-পাতায় ঘেরা ঝোপে নবজাতক ছেলে শিশুটির কান্নার শব্দ পায় স্থানীয় লোকজন।

এরপর স্থানীয় এলাকাবাসী ওই নবজাতককে উদ্ধার করে ঘটনাস্থল সংলগ্ন আব্দুল মাঝির বাড়ীর বাসিন্দা নিঃসন্তান রিকশাচালক ওবায়দুল হক (৩৮) ও রিনা (৩০) দম্পতির হেফাজতে দেন। তাদের ৭ বছরাধিক বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। বর্তমানে তারা শিশুটির দেখভাল করছে।

আরও পড়ুন : কুষ্টিয়ার ঝাউদিয়ায় সংঘর্ষে নিহত ৪

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন,বাচ্চাটি মোটামুটি সুস্থ। তবে তার শরীরের একাধিকস্থানে পোকামাকড়ের কামড়ের দাগ ও জন্মগত ক্ষত চিহ্ন দেখা যায়। পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর সুচিকিৎসার প্রয়োজন রয়েছে।

এসপি আরো জানায়,নবজাতক শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন দম্পত্তি। তারা বাচ্চাটির নাম রাখেন সাখাওয়াত আহমেদ আরিয়ান।

সান নিউজ/আরএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা