টেকনাফে ইয়াবাসহ আটক ২
সারাদেশ

টেকনাফে ইয়াবাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বিএনপির আমলে চালের দাম বেশি ছিল

আটককৃতরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আলম (২৪) ও কোনার পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তাসলিমা আক্তার (২৪)।

বুধবার (২৭ এপ্রিল ) ভোর সকালে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নূরে আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আটককৃত আসামির বসত ঘরে অভিযান চালিয়ে তাদের নিজ হেফাজতে থাকা ১ লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা এক নারীসহ দুই জনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন পালিয়ে যায়। তাদেরকে পলাতক আসামি করে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলের সাবেক মেয়র মুক্তির জামিন

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা