সারাদেশ

ঈশ্বরগঞ্জে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ এপ্রিল) রোজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: হাফিজা জেসমিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.একে.এম. ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার, মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আলোচনা সভায় বক্তারা সুন্দরভাবে ঈদ উদযাপনের বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেন। পৌরসভা এবং উপজেলার বিভিন্ন বাজারে যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। বাজার নিয়ন্ত্রণ করা,দাম যাতে না বাড়ে সেদিকে খেয়াল করতে বিশেষ জোর দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা