সারাদেশ

বিএনপি নেতা আ’লীগের সভাপতি!

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন কথিত বিএনপি নেতা আসাদুজ্জামান চৌধুরী। তবে সভাপতি হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে বিতর্কের রোষানল থেকে বাঁচতে কমিটি বাতিল ঘোষণা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: কলকাতাকে হারিয়ে শীর্ষে গুজরাট

শনিবার (২৩ এপ্রিল) কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২২ এপ্রিল) সকাল দশটায় শীলখালী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে শীলখালী ইউনিয়নের তৃনমুলের কাউন্সিলরদের নিরস্কুশ ভোটে তথা ১০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তরুন আওয়ামীলীগ নেতা শিক্ষানুরাগী আসাদুজ্জামান চৌধুরী। দ্বিতীয় হয়েছেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খানে আলম। তিনি পেয়েছেন ৬৬ ভোট। আর নুরুল আলম ১৭ পেয়ে হয়েছেন ততৃীয়। অন্য একজন পেয়েছেন মাত্র দুই ভোট।

অপরদিকে, সাধারণ সম্পাদক পদে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সম্পাদক বেলাল উদ্দিন আহমদ। দ্বিতীয় হয়েছেন বাহাদুর করিম। তিনি পেয়েছেন ৮৬ ভোট। তাজ উদ্দিন ভুট্টো ৮ ভোট পেয়ে হয়েছেন ততৃীয়।

এ বিষয়ে শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খানে আলম বলেন, আসাদুজ্জামান চৌধুরী পেকুয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের কাউন্সিলরও ছিলেন না। কিন্তু চকরিয়া আওয়ামী লীগের 'বড়' এক নেতার আশীর্বাদে তিনি সম্মেলনে শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সম্মেলনে দলীয় স্লোগান দিতে বলা হলে আসাদুজ্জামান চৌধুরী ব্যর্থ হন। বরং তিনি দলীয় স্লোগান বিকৃত করেন। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীরা সোচ্চার হলে এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এ কমিটি বাতিলের ঘোষণা দেন। দলের ঐতিহ্য রক্ষায় জেলা আওয়ামী লীগের তড়িৎ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

আরও পড়ুন: বাসর রাতে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ

এদিকে, অভিযুক্ত মো.আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমি কখনো বিএনপি করি নাই। মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি। তবে কখনো আওয়ামী লীগের দায়িত্বেও ছিলাম না। কিন্তু লেখাপড়া অবস্থায় চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। এটি সকলেই জানে। তবে স্থানীয় আওয়ামী লীগ নামধারী কিছু ধান্দাবাজ আমার উত্থান সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা তা লিখছে। কারণ তারা নানাভাবে দলীয় বিপদগ্রস্ত সাধারণ কর্মী থেকে ৫শ’ টাকা পর্যন্ত ধান্দাবাজি করে। যেটি আমার পক্ষে কখনোই সম্ভব নয়।

এ ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগ আছে ওই কমিটিতে আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। যা খুবই দুঃখজনক। ফলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে জেলা আওয়ামী লীগ বিতর্কিত এ কমিটি বাতিল ঘোষণা করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা