সেন্টমার্টিনে ১৫০ কেজির 'ভোল মাছ'
সারাদেশ

সেন্টমার্টিনে ১৫০ কেজির 'ভোল মাছ'

রহমত উল্লাহ, টেকনাফ : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ১৫০ কেজি ওজনের 'ভোল মাছ' (স্থানীয়ভাবে ভোল মাছ বলা হয়) ধরা পড়েছে।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দ্বীপের উত্তর সৈকতে হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’ পয়েন্টে মাছটি ধরা পড়ে বলে জানা গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, “সকালে ডেইল পাড়ার বাসিন্দা রশিদ মাঝির মালিকানাধীন জাল ফেলা হয় সমুদ্রে। ঘণ্টাখানেক পর ছোট ছোট মাছের সঙ্গে এই বড় মাছটিও জালে আটকে যায়।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

পরে জেলেরা সাগর থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে চরে তুলে নিয়ে আসে। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেওয়া হয়।

জালের মালিক রশিদ মাঝি বলেন, 'মাছটি সেন্টমার্টিন জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয়েছিল দুই লাখ টাকা। পরে স্থানীয় ব্যবসায়ী সেন্টমার্টিন পূর্ব পাড়ার মোহাম্মদ ইসমাইলের কাছে সেটি এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেছি।'

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা