সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি,দুইটি কার্তুজ,একটি ছেনি,তিনটি কিরিচ. একটি লোহার রড এবং একটি কান্তা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নিউমার্কেটে খুলেছে দোকানপাট

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবু নগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০), একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১) ও কামাল উদ্দিনের ছেলে সাগর (২২)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা