সারাদেশ

বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে কিশোরগঞ্জের তাড়াইলে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন সরকার।

আরও পড়ুন: ফের নিউমার্কেট এলাকায় উত্তেজনা

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন সরকার জানান, মঙ্গলবার ভোরে আসমা তার মেয়ে ইয়াসমিনকে নিয়ে বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা