মানববন্ধন
সারাদেশ

ইউপি সদস্যের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলায় কারাবরণ করছে। তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মরিচ্যার জনসাধারণ।

আরও পড়ুন: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে মরিচ্যা স্টেশনে তার মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা। মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলের,মনজুর আলম মেম্বার দুইবারের নির্বাচিত ইউপি সদস্য। সম্প্রতি হলদিয়া পালং ইউনিয়নে নির্বাচনের পর থেকে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানির প্রতিবাদ করায় দিন দিন মনজুর মেম্বারকে নানাভাবে ঝামেলার জড়ানোর পায়তারা করা হয়েছে এবং শেষমেশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন,মনজুর মেম্বার দলমত নির্বিশেষে সবার মন জয় করে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তাকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও পথসভায় হলদিয়াপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহমদ,হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, উখিয়া বৌদ্ধ সমিতির সভাপতি মিলন বড়ুয়া, হলদিয়াপালং ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক গিয়াস ডন,ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি জসিম উদ্দিন, হলদিয়াপালং ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাইফুল্লাহ সিকদার, মরিচ্যা বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজীর সওদাগর, সাংগঠনিক সম্পাদক মৌলভী আবুল হোসাইন ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা,খেলোয়াড় শেখ জামাল, শেখ কামাল, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, মনজুর আলম মেম্বারের কর্মী-সমর্থক ও শত শত নারীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা