জামালপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধ্বস
সারাদেশ

জামালপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

শওকত জামান জামালপুর : উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৪০ সেন্টিমিটার। পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র ঘুর্ণি স্রোতে ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে।

আরও পড়ুন : স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) সকাল থেকে এ পর্যন্ত কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্ট এলাকার মাঝামাঝি স্থানে অন্তত ২০ মিটার অংশে ধস শুরু হয়েছে।

বাঁধে ধস দেখা দেওয়ায় কুলকান্দি বাজার, শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, দুইটি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মসজিদ, বসতবাড়ী ও ফসলি জমি হুমকীর মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের মাঝে ৯০ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৫০ কিলোমিটার যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।

আরও পড়ুন : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

২০১৮ সালে শুরু হয়ে জুন ২০২০ সালে শেষ হয় প্রকল্পের কাজ। নতুন তীর রক্ষা বাঁধের ২০ মিটার অংশ ধস শুরু হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত বছরের অক্টোবরে তীর রক্ষা বাঁধের যে ৯০ মিটার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানেই নতুন করে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ২০ মিটার ধস পড়েছে। খুব দ্রুত সময়ের মাঝে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা