সারাদেশ

বাকি টাকা চাওয়ায় আ.লীগ নেতার হামলা

কক্সবাজার প্রতিনিধি: খাবারের বাকি টাকা চাওয়ায় কক্সবাজারের কলাতলীর শালিক রেস্টুরেন্টে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৩ জন আহত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কারামুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান

শালিক রেস্টুরেন্টের কর্ণধার নাছির উদ্দিন জানান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী কারণ—অকারণে তার কাছ থেকে চাঁদা দাবি করেন। পর পর দুইবার তার লোকজন নিয়ে রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যায়। সর্বশেষ গত ১ এপ্রিল দুপুর ২টার দিকে মোর্শেদুল হক চৌধুরীর নেতৃত্বে প্রায় ৬০—৭০ জন রেস্টুরেন্টে এসে খাবার খায়। ১০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে তাদের খাবারের বিল আসে ২০ হাজার ৭০০ টাকা। কিন্তু একাধিকবার বিল খুঁজেও কোন সাড়া মিলেনি।

নাছির উদ্দিন আরও জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মোর্শেদুল হক চৌধুরীকে ফোন করে বিল চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে ১০ মিনিট পর আবারও কল দিলে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এবং তার ক্যাডার বাহিনীকে আমাকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। পরে তার নেতৃত্বে প্রায় ৪০—৫০ জন দুবৃর্ত্ত এসে আমার রেস্টুরেন্টে হামলা চালায়। যা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে সংরক্ষিত আছে।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোর্শেদুল হক চৌধুরীর নেতৃত্বে একদল অতর্কিত এসে নাছির উদ্দিনকে বেধড়ক মারধর করা হয়। এরপর নাছির উদ্দিনের ভাই হেলাল, কর্মকর্তা রিদুয়ানকে উপর্যুপরি মারধর করে হামলাকারীরা। এ সময় রেস্টুরেন্টে খেতে আসা পর্যটকরা আতংকিত হয়ে পড়ে। দিকবিদিক পালাতে গিয়ে অনেকেই আহত হয়। হামলায় গুরুতর আহত হয় নাছির উদ্দিনের ছোট ভাই হেলাল। তাকে রেস্টুরেন্টের কর্মকর্তা—কর্মচারিরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক।

আরও পড়ুন: ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান শালিক রেস্টুরেন্টের কর্ণধার নাছির উদ্দিন।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা