সারাদেশ

নীলফামারীতে গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে গরুর প্রাণ বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে শহরের কলেজ স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে।

আরও পড়ুন: কারামুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান

নিহত কবীর আহমেদ (৮৫) কলেজ স্টেশন বাজারের একজন হোটেল ব্যবসায়ী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কবীর আহমেদের দু’টি গরু স্টেশন এলাকায় রেললাইনের ধারে ঘাস খাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনের শব্দে ঘাস খাওয়া ছেড়ে একটি গরু রেললাইনে দাঁড়িয়ে পড়ে। ওই গরুটিকে বাঁচাতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে মারা যান কবীর আহমেদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা