প্রতীকী ছবি
সারাদেশ

স্ত্রীকে পুড়িয়ে হত্যা

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপালদী পৌরসভার গাজীপুর গ্রামের স্বামী জহিরুল ইসলাম (৩৯) নেশার টাকা না পেয়ে কেরোসিন ঢেলে স্ত্রী রোজিনা আক্তার (৩৭) গায়ে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন: ব্রাজিলে ভূমিধসে নিহত ১৪

রোববার ( ৩ এপ্রিল ) ভোরে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ওই গৃহবধূ। এ ঘটনায় রোজিনার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত জামিল তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোজিনা আক্তার রোববার ভোর ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন। এ হাসপাতালেই তিনি ২৭ মার্চ থেকে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার গাজীপুর গ্রামের জহিরুল নামে এক মাদকসেবী ২৭ মার্চ তার স্ত্রী রোজিনা আক্তারকে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেয়। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রতিদিনের মতো ২৭ মার্চ গার্মেন্টের ছুটির পর তার স্ত্রী সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় গেলে রোজিনা আক্তারের স্বামী জহিরুল ইসলাম মাদক কেনার জন্য টাকা চান।

টাকা না দেওয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেন। গত ২৯ মার্চ গভীর রাতে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে র্যাব ১১-এর সদস্যরা জহিরুলকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা