ছবি- সংগৃহিত
সারাদেশ

দু`পক্ষের সংঘর্ষে আহত ১০

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের বাজারের জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুড়িকাহনিয়া বাজারের জমিকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বিবাদ বিরাজ করছিল। ওই জমিকে কেন্দ্র করে এর আগে আদালতে মামলাও হয়েছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান যৌথ উদ্যোগে আপোষ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়।

আরও পড়ুন: তামাক চাষিদের দম ফেলানোর সময় নেই

এ ঘটনার জের ধরে আজ সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীবরদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখনও আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা