ছবি- সংগৃহিত
সারাদেশ

গরু চুরি করতে গিয়ে ডাকাতের মৃত্যু

সিলেট প্রতিনিধি:সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধর গ্রামের একটি বাড়িতে শনিবার (২ এপ্রিল) সকালে গরু চুরি করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাচ্চু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে একটি বাড়িতে গোয়ালঘরে হানা দেয় চোরেরা। বাচ্চু মিয়া ও তার সঙ্গীরা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতর দিয়ে খিল আটকানো থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। এ বাড়িতে ব্যর্থ হয়ে পাশের বাড়িতে চুরি করতে যায় চোরেরা। কিন্তু কুকুর ঘেউ ঘেউ শুরু করলে বাড়ির লোকজন জেগে ওঠেন।

এসময় বাড়ির লোকজন শুনতে পান গোয়ালঘরের পাশে কে যেন জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। ঘরের লোকজনের ফোনে আশপাশের লোকজনও ছুটে আসেন। তারা এসে দেখেন কাদামাটি গায়ে লেগে থাকা এক ব্যক্তি (বাচ্চু) মাটিতে পড়ে রয়েছেন।

আরও পড়ুন: বুবলীর সঙ্গে রাজ!

তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি মেম্বারকে খবর দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই বাচ্চু মারা যান। পরে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘নিহত বাচ্চু একজন চিহ্নিত ডাকাত ছিলেন। মোগলাবাজার থানায় তার নামে ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় চার থেকে সাড়ে চার বছর জেল কেটে চারমাস আগে ছাড়া পান। জেল থেকে বের হয়ে ডাকাতদলে ভিড়তে না পেরে সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা