সারাদেশ
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির

সভাপতি উজ্জ্বল, সম্পাদক আল-আমিন

আমিরুল হক, নীলফামারী : নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আল-আমিন।

আরও পড়ুন: সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (৩১ মার্চ) নির্বাচনের প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী।

তিনি জানান, সভাপতি পদে প্রতিদ্বন্ধীতা করেন আল ফারুক পারভেজ উজ্জ্বল ও আবু হাসান। এতে সভাপতি নির্বাচিত হন পারভেজ উজ্জল। সাধারণ সম্পাদক পদে আল-আমিন ও এম আর রাজু প্রতিদ্বন্ধীতা করেন। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আল-আমিন।

তিনি আরও জানান, এছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের সময়ের রেজাউল করিম রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক দ্যা ডেইলি ট্রাইবুনালের নাসির উদ্দিন শাহ্ মিলন, সাংগঠনিক সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার তৈয়বুর রহমান মানিক, মহিলা বিষয়ক সম্পাদক আমাদের অর্থনীতির স্বপ্না আক্তার, অর্থ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের সোহেল রানা, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার সাইফুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক পদে দৈনিক আমার বার্তার বিএম খাজা নেওয়াজ, ধর্ম ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক দীপ্তমান বাংলাদেশের আব্দুল মোমিন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় টেলিভিশনের গোলাম রব্বানী।

আরও পড়ুন: সরকারি নির্দেশ পালনে ব্যর্থ হলেই অপসারণ

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নুর আলম সিদ্দিকী, সাপ্তাহিক নীলসাগরের সুজা মৃধা ও মর্নিং গ্লোরীর আবু হাসান।

নির্বাচন পরিচালনাকারী বাংলাভিশনের নুর আলম সিদ্দিকী বলেন, আগামী দুই বছর মেয়াদে এই কমিটি নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃত্ব প্রদান করবেন। এর আগে নির্বাচনের প্রথম অধিবেশনের জেলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা