ছবি- সংগৃহিত
সারাদেশ

রান্নাঘরের চালে মিললো অজগর

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের রশিদেরঘোনার কালো সিকদার পাড়া এলাকায় রান্নাঘরের চাল থেকে সাড়ে ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আধুনগরের রশিদেরঘোনার কালো সিকদার পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সৈকতে মিলল বিরল প্রজাতির মৃত কচ্ছপ

স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় খাবারের সন্ধানে তার বসতবাড়িতে আসে। পরে তার ভাতিজার রান্নাঘরের চালে তারা অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় বস্তাবন্দি করে। চুনতি বনবিভাগের লোকজন খবর পেয়ে উদ্ধার করে নিয়ে যায়। এটির ওজন প্রায় ৪ কেজি ও দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ ফুট।

চুনতি অভয়ারণ্য বন রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, উদ্ধারকৃত অজগরটি বনবিভাগের হেফাজতে রয়েছে। শনিবার সকালে এটি বনে অবমুক্ত করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা