ছবি- সংগৃহিত
সারাদেশ

সৈকতে মিলল বিরল প্রজাতির মৃত কচ্ছপ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে লেম্বুরবন পয়েন্ট এলাকায় শুক্রবার (২৫ মার্চ) দুপুর ৩টার দিকে ফের ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ।

ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে সামুদ্রিক এ প্রাণীটির মৃত্যু হয়ে থাকতে পারে। কচ্ছপটির ওজন ২৫-৩০ কেজির মধ্যে। কচ্ছপটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: এক দিনে করোনায় আক্রান্ত ৫ হাজার

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সমুদ্র থেকে মৃত কচ্ছপটি ভেসে এসে সৈকতের বালিয়াড়িতে আটকা পরে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ব্লু গার্ড ও ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, দুপুরে আমরা জানতে পেরে টিম নিয়ে ঘটনাস্থলে যাই। কচ্ছপটির উপরের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে কচ্ছপটি দুই এক দিন আগে মারা গেছে। সামুদ্রিক এই প্রাণীটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা