সারাদেশ

মুন্সীগঞ্জে ট্রাক নিয়ে ভেঙে পড়েছে বেইলি সেতু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘৌলতলী ইউনিয়নে মাল বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পরেছে একটি বেইলি সেতু। শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকসহ ২ জন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৩

এদিকে, সেতু ভেঙে পড়ায় বর্তমানে মুন্সীগঞ্জ সদর-টঙ্গীবাড়ি-মাওয়া ফেরিঘাট আন্তঃজেলা সড়কের যানচলা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানান, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ির অভিমুখে কাঠের মালামাল বোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি সেতু অতিক্রম করছিলো। ট্রাকটি সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট শব্দে ট্রাকসহ ভেঙে পড়ে। এ সময় চালকসহ ২ জন সামান্য আহত অবস্থায় ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে দুর্ঘটনার সময় অন্য কোন যানবাহন বা পথচারী সেতুতে ছিলো না।

নারায়ণগঞ্জে কর্মরত কামাল হোসেন বলেন, আমি মুক্তারপুর সিএনজি স্টেশনে এসে জানতে পারলাম। এ পথে গাড়ি চলাচল বন্ধ। আমার দেশের বাড়ি ফরিদপুর জেলায়। আমরা সময় বাঁচাতে এ পথে চলাচল করে থাকি। তা নাহলে বুড়িগঙ্গা সেতু হয়ে মাওয়াঘাট পার হতে হয়। এতে আমাদের সময় ও অর্থ বেশি ব্যয় হয়।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আব্দুল আউয়াল জানান, গাড়িতে থাকা দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছে। দুর্ঘটনার কবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা