ছবি-সংগৃহিত
সারাদেশ

কুমিল্লায় যুবদল নেতাসহ গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চকবাজার এলাকায় আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজ্জাকসহ আরও ৫জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জ ও কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লা র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার বাকি চারজন হলেন-মো. হৃদয়, মো. নিজাম উদ্দিন মিঠু, মো. সজিব মিয়া ও মো. নাজমুল হাসান দীপু।

আরও পড়ুন: ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

এরআগে গত ১৩ মার্চ রাতে অভিযান চালিয়ে পিস্তলসহ সহিদুর রহমান সজিব নামের এক যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

র‌্যাব জানায়, গত ১৩ মার্চ দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার চকবাজার এলাকায় আব্দুর রাজ্জাকের লোকজন স্থানীয় রবিন আহমেদ ও জালাল উদ্দিনের লোকজনের ওপর হামলা চালায়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পিস্তল, রামদা, চাপাতি, রড, হাতুড়ি, লাঠি হাতে উভয়পক্ষের লোকজন সড়কে ছোটাছুটি করছেন।

ঘটনার দিন রাতেই ভিডিও ফুটেজ দেখে একটি পিস্তলসহ সজিব নামের একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা