সারাদেশ

সবজি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকা

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, পাকা মরিচ, শিম, টমেটো ও মিষ্টি কুমড়া দিয়ে সাজানো হয়েছে নৌকা। মাঝখানে রয়েছে জাতীয় পতাকার প্রতিকৃতি। লাল-সবুজের পতাকাটি তৈরি করা হয়েছে কাঁচা ও পাকা মরিচ দিয়ে। উপজেলা কৃষি বিভাগের স্টলে দৃষ্টিনন্দন এ নৌকাটি রাখা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ ) মেলার দ্বিতীয় দিনে উপজেলা পরিষদ চত্তরে অসংখ্য উৎসুক দর্শনার্থী এ নৌকা দেখার জন্য ভিড় জমিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। এ সরকারের আমলে দেশে কৃষিখাতে অনেক উন্নয়ন হয়েছে। করোনাকালে কৃষকদের বিপুলপরিমাণ প্রণোদনা দেওয়া, বিনা মূল্যে বীজ ও সার প্রদানসহ ফসল উৎপাদনের জন্য আর্থিক সহায়তা করেছে সরকার। ফলে দেশে সবজি উৎপাদন বেড়েছে। এছাড়া দেশের মধ্যে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি রসুন চাষ হয় এ উপজেলায়। তাই রসুনসহ সাত রকমের সবজি দিয়ে নৌকাটি সাজানো হয়েছে।

এ ছাড়াও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত স্টলে শস্যদানা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরিসহ কৃষি ক্ষেত্রে বাংলাদেশের নানা সাফল্য তুলে ধরা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা