প্রতীকী ছবি
সারাদেশ

নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামে দুই স্কুলছাত্র হয়েছেন। তারা দুজনই শহরের সবুজ কানন হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ২৯ তিমির মৃত্যু

শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে যমুনা নদীর জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।

সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের এবং সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন: সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

তিনি আরও বলেন, উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ এসে তারা উদ্ধার অভিযানে নামবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা