সারাদেশ

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানজট

সান নিউজ ডেস্ক: ফের ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) ভোর থেকে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।

আরও পড়ুন: জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

যানজট ও ধীরগতিতে চরম ভোগান্তির শিকার উত্তরবঙ্গগামী যাত্রীরা জানায়, এ সড়কে যানজট নিয়মিত বিষয়। আর কোনো দুর্ঘটনা ঘটলে বা সরকারি ছুটি থাকলে তো দুর্ভোগের শেষ থাকে না। শিশু ও বয়স্ক ব্যক্তিদের অবস্থা বেশি খারাপ হয়। অনেক সময় কাঁচামাল পচে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-রংপুর মহাসড়কে চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় ১৫ মার্চ (মঙ্গলবার) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরপর থেকে সড়কে যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যা শুক্রবার সকাল পর্যন্তও স্বাভাবিক হয়নি। এতে করে যাত্রী-চালক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন।

এ ব্যাপারে ঢাকাগামী কাঁচাপণ্যবাহী ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, বগুড়া থেকে কাঁচাপণ্য নিয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছানোর পর থেকে সড়কে ধীরগতি ও যানজটের সৃষ্টি হচ্ছে। পরে বাধ্য হয়ে কামারখন্দ আঞ্চলিক সড়ক দিয়ে কড্ডা মোড়ে পৌঁছাই। সেখান থেকেও সয়দাবাদ পর্যন্ত যানজট। সড়কেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। সঠিক সময়ে পণ্যগুলো পৌঁছাতে না পারলে লোকসান গুনতে হবে জানান তিনি।

এদিকে, রাজশাহীগামী যাত্রীবাহী বাস সোনারতরী এক্সপ্রেসের যাত্রী ইয়াকুব আলী জানান, বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে কিছুটা পথ আসার পর থেকে যানজটে পড়ে আছি। ১০ মিনিটের সড়ক অতিক্রম করতে লাগছে দুই ঘণ্টা। কখন বাড়ি পৌঁছবো ঠিক নেই।

আরও পড়ুন: রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কের চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একলেন দিয়েই ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উভয় লেনে যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আগামী দুই-তিন দিনের মধ্যে নলকা সেতুর কাজ কিছুটা সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা