সারাদেশ

বোয়ালমারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

কামরুল সিকদার, ফরিদপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮:৪৫মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসন, আওয়ামীলীগ, বোয়ালমারী থানা, প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সাবরেজিষ্ট্রি অফিস পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করেন। কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোরদের অংশগ্রহনে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শেখ মুজিবুর রহমানের জীবন কর্মের উপর আলোচনা সভা দোয়া মাহফিল এবং হাসপাতাল এতিম খানায় উন্নতমানের খাবার বিতরণ। বিকাল ৪টায় বোয়ালমারী চৌরস্তায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে শেখ মজিবুর রহমানের জীবন ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শণ এবং আলোক চিত্র প্রদর্শণী হয়।

এছাড়া বিভিন্ন সরকারি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিভিন্ন কর্মসূচি পালন করে।

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালিদুর রহমান, কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ ইদ্রিস বাকের, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দীকী প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা