ছবি- সংগৃহিত
সারাদেশ

করোনা পরীক্ষার টাকা আত্মসাৎ

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়লকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের প্রশাসনিক দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি হাসপাতালের করোনা পরীক্ষার টাকার হিসেবে ব্যাপক গরমিল পাওয়া যায়। কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে মোটা অংকের টাকা গায়েব করার বিষয়টি অবগত হন হাসপাতালের তত্ত্বাবধায়ক।

আরও পড়ুন: ভাইস চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

তার নির্দেশে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত চিঠি কমিটির সদস্যদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, তদন্তে করোনা পরীক্ষার টাকা গায়েব করার সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা