সারাদেশ

কক্সবাজারে ৪ ছিনতাইকারী আটক

তাওহীদুল ইসলাম রাপী, কক্সবাজার: কক্সবাজারের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। বুধবার (১৬ মার্চ) দুপুরে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আটককৃতরা হলো, রামুর খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকার গোলাম নবীর ছেলে দ্বীন মোহাম্মদ (২১), উখিয়ার বালুখালীর লাল মোহাম্মদের ছেলে সোহেল (২৩) ও হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার নুর আলমের ছেলে ওবাইদুল হক (২১) এবং মরিচ্যার সৈয়দ আলমের পুত্র সাইফুল (২০)। তাদের কাছ থেকে চাকু, খুর উদ্ধার করা হয়েছে।

সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সুগন্ধা বীচ পয়েন্টের ঝাউবাগান থেকে এই চারজনকে আটক করা হয়। তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে এবং আহত করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

পরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা