সারাদেশ

ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ১

সান নিউজ ডেস্ক : চট্রগ্রামে হালিশহরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত আলমগীর মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরও পড়ুন: চীনে লকডাউনে আটকা প্রায় ৩ কোটি মানুষ

বুধবার (১৬ মার্চ) ভোরে মানিকগঞ্জে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি বলেন, রোববার (১৩ মার্চ) রাতে চট্রগ্রামের হালিশহর থানার আলি শাহ মাজার এলাকার একটি বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর মা একটি পোশাক কারখানার কর্মী ও বাবা রিকশাচালক। দুই ভাই, এক বোনের মধ্যে কিশোরী সবার বড়। এক ভাই বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবেশী এক ব্যক্তি রোববার ওই কিশোরীকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় সোমবার (১৪ মার্চ) বিকেলে আলমগীর নামে একজনকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হালিশহর থানায় মামলা করেছেন উল্লেখ করে ইমরান খান জানান, মামালার পর র‍্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

আরও পড়ুন: বিশ্বে করোনা রোগী ৪৬ কোটি ছাড়াল

ঘটনার পর পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। খুনের আগে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা পুলিশের। নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা