সারাদেশ

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে এবং ৯ বছর পর হত্যা মামলার পলাতক এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: খাদ্যঝুঁকিতে গোটা বিশ্ব!

আটককৃতরা হলো বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাহফুজ(৫০) এবং এনায়েত নগর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে মো. বাহার (৩৫)।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল গাজীপুর মহানগরীর গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদেরকে আটক করে।

আরও পড়ুন: মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে

আটক মাহফুজ ২০০৬ সালের একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আটক বাহার দু’টি হত্যা মামলাও একটি অস্ত্র মামলার পলাতক আসামি। আটককৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা