সারাদেশ

মুন্সীগঞ্জে সিএনজি-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নসিমন ও সিএনজি মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন: বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

বুধবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে সদরের উপকন্ঠ মহাকালী ইউনিয়নে নুরাইতলী এলাকার আবুল হোসেন রাঢীর বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া এলাকার আলী হোসেন বেপারীর ছেলে চালক আজিজুল বেপারী (৫৫) কে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে কর্তবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এ ঘটনায় আহতরা হলেন, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মফিজুর রহমান, তার বোন রাবেয়া বেগম ও মা আনোয়ারা বেগম। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন। মাওয়া এলাকা থেকে তারা সদরের বাসায় ফিরছিলেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডা. এম এ কালাম জানান, সকাল ১১ টার দিকে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়, পরে বেলা সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। তার এক পা ভেঙে গেছে ও মুখের নিচে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

মুন্সীগঞ্জ সদর থানার এসআই কাজল দাস জানান, জাতীয় হেল্পলাইন নাম্বার ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে লাশ উদ্ধার করেছে। পরে নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেয়া হয়। নিহতের লাশ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় নসিমন। নসিমনের ড্রাইভার পলাতক রয়েছে। পরিবারের অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা