সুবর্ণচরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। চরজব্বার থানা, নোয়াখালী।
সারাদেশ

সুবর্ণচরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় গাড়ির ধাক্কায় মো. অজিউল্যাহ (৫৫)। নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী যুবক সিরাজ (৩২) গুরুত্বর আহত হয়েছে।

আরও পড়ুন: অবশেষে দেশে পৌঁছালেন ২৮ নাবিক

গতকাল মঙ্গলবার ( ৮ মার্চ ) সন্ধ্যায় উপজেলার হাবিবিয়া সড়কের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার চর মজিদ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে অজিউল্যাহ মোটরসাইকেলে করে চরজব্বর স্টিমারঘাট সড়ক থেকে ভূঁইয়ারহাটের উদ্দেশে যাত্রা করে। এ সময় মোটরসাইকেলটি হাবিবিয়া সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে অজিউল্যাহ গুরুতর আহত হয়।

এ সময় ওই গাড়ি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কমছে ভোজ্য তেলের ভ্যাট

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ পরিবার নিয়ে গেছে। তবে এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা