সারাদেশ

ঝালকাঠিতে প্রতিপক্ষের সাথে মারামারিতে স্কুলশিক্ষকের মৃত্যু!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রতিপক্ষের সাথে মারামারিতে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সুজন ঘরামী (৪০) নামে ওই শিক্ষক উপজেলার তারাবুরিয়া গ্রামের মালেক ঘরামীর ছেলে। তিনি স্থানীয় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আরও পড়ুন: ফেসবুকে পরিচয়, ইন্দোনেশিয়ার মেয়ে লক্ষ্মীপুরে

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কাঠালিয়া থানার ওসি মো: মুরাদ আলী বলেন, প্রতিবেশি জাকির মৃধার সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। সোমবার এ নিয়ে গ্রামের বাজারে শিক্ষক সুজন ও জাকিরের সাথে দলবল নিয়ে মারামারি হয়। এতে সুজন মাথায় লাঠির আঘাত পান। দুই পক্ষে আরও কয়েকজন আহত হন।তবে গুরুতর আহত হন ওই শিক্ষক। তাকে প্রথমে স্থানীয় আমুয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পর রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হলে আজ সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাবরকে আদালতে সোপর্দ

ওসি আরও বলেন, মারামারির ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করছে। এখনও মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা