সারাদেশ

বাবরকে  আদালতে সোপর্দ

বিভাষ দত্ত: রাজধানীর বাড্ডা থেকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আরও পড়ুন:নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্য

মঙ্গলবার (৮ মার্চ ) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। গ্রেফতার খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, মঙ্গলবারই তাকে আদালত উপস্থাপন করা হয়। তবে রিমান্ড চাওয়া হয়নি বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ২৬ জুন দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। পরে গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার আসামিরা হলেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার এবং তারিকুল ইসলাম ওরফে নাসিম।

আরও পড়ুন:গ্যাস বন্ধ করে দিবে রাশিয়া

আসামিদের মধ্যে মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম পলাতক রয়েছেন এবং আগামী ২৪ মার্চ এ মামলার ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালত এ তারিখ নির্ধারণ করেন।

সান নিউজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা