সারাদেশ
ঠাকুরগাঁওয়ে নারী দিবসে অসহায় এক নারীর আর্তনাদ:

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনের প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ‍‍সুবিচারের বিচারের দাবিতে ও নিজের অধিকার আদায়ের জন্য নারী দিবসে এক নারীর করুন আর্তনাদ”। বন্ধ ঘরে পবিত্র কোরআন শরীফে হাত নিয়ে ওয়াদা করে এবং ভুয়া কাবিনে স্বাক্ষর নিয়ে বিয়ের পর দীর্ঘদিন স্বামী-স্ত্রীর ন্যায় মেলামেশা করার পর এক নারীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামে এক কর্মকর্তার বিরুদ্ধে।

আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত

এ বিষয়ে ওই ভুক্তভোগী নারী আদালতে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন। অবশেষে জীবনের নিরাপত্তা ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই নারী। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও শহরের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী এসব অভিযোগ করেন।

জানা গেছে, পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় কর্মরত ছিল। সম্প্রতি মাদক সেবন ও নারী কেলেঙ্কারির অভিযোগে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নিকট অভিযোগ এবং আদালতে মামলার পর তাকে ক্লোজ করে পুলিশ লাইনে বদলী করা হয়েছে। তার বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়। সেখানে তার পুর্বের স্ত্রী-সন্তান রয়েছেন।

সংবাদ সম্মেলনে ওই নারী লিখিত অভিযোগে জানান, পীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় তার সাথে পরিচয় হয়। এরপর আমার ভাড়া বাড়িতে নিয়মিত যাতায়াত করে শারীরিক মেলামেশার প্রস্তাব দিত জাহাঙ্গীর। আগের স্ত্রী-সন্তান আছে জানার পর প্রস্তাব প্রত্যাখান করলে একদিন জোর ঘরে ঢুকে ভুয়া কাবিন নামায় স্বাক্ষর নিয়ে তার সাথে ঘর সংসার শুরু করেন। কিছুদিন যেতে না যেতেই বাড়িতে নিয়মিত মাদক সেবনের জন্য তার কাছ থেকে জোর করে টাকা দাবি করে। টাকা দিতে আপত্তি করলেই নানাভাবে নির্যাতন শুরু করে। পুলিশে চাকরির কারণে ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি।

আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

পরবর্তীতে স্ত্রী হিসেবে তার বাড়ীতে সংসার করতে নিয়ে যাওয়ার কথা বললে সে যৌতুক বাবদ আড়াই লক্ষ টাকা আদায় করে আসবাবপত্র কেনার জন্য। টাকা নেওয়ার পরে বিয়ের কাবিন ভুয়া বলে জানিয়ে স্ত্রী হিসেবে নয় বরং সাময়িক ব্যবহার করার জন্য এসব নাটক করেছে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা।

এহেন অবস্থায় নিরুপায় হয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন ওই নারী। কিন্তু অভিযোগ করেও সুফল না পাওয়ায় গত ২৩ জানুয়ারি আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।

আরও পড়ুন: দুর্ভাগ্য আমাদের সহ্য করা শিখে গেছি

অপরদিকে, মামলা হওয়ার পর থেকেই পুলিশের ভাড়া করা গুন্ডা ওই নারীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে। এমনকি ফোন করে মেরে ফেলার হুমকিও দিয়ে আসছে। এমতাবস্থায় মামলা দায়ের করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই নারী। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তার দাবি করেন ওই নারী।

পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নিকট মুঠোফোনে অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করলে ওই নারীর নাম শুনেই এ বিষয়ে কোন কথা বলবেন না বলে ফোন কেটে দেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা