সারাদেশ

রাজাপুর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের মাহমুদ রাসেলের বিরুদ্ধে দুদক, বরিশাল বিভাগীয় কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনের কাছে অভিযোগ করেছেন স্থানীয় একজন বাসিন্দা।

আরও পড়ুন:দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

অভিযোগে ডা: রাসেলের বরিশালে ৫ তলা বাড়ি নির্মাণ, স্বাস্থ্য কমপ্লেক্সের গাছ কেটে বিক্রয়, রোগীদের সাথে দুর্ব্যবহার, সরকারি বরাদ্দ গাড়ির অপব্যবহার, সরকারি বাসভবনের দুটি ফ্ল্যাট ব্যবহার করলেও ১টির ভাড়া কর্তন, কমপ্লেক্সের বাস ভবনে রোগী দেখে ফি নেয়া, তার গাড়ি চালকের জরুরী বিভাগে রোগীদের সেবা দেয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগে অভিযোগকারী বশির উদ্দিন খলিফা উল্লেখ করেন, ডা: রাসেল বরিশাল দক্ষিন আলেকান্দায় নিজ নামে ক্রয়কৃত ৪.১৫ শতাংশ জমিতে বহুতল ভবন নির্মাণ করেন। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এদিকে ডা: রাসেলের বরিশালের বহুতল ভবনের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দুদকে অভিযোগকারী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা: রাসেলের বহুতল ভবনের ছকি দেখে এবং রাজাপুরে স্বাস্থ্য বিভাগে তার নানা দূর্নীতি ও অনিয়মের বিষয় আমার দৃষ্টিগোচর হলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই অভিযোগ দায়ের করি।

অন্যদিকে ডা: রাসেল বলেন, দুটি ফ্ল্যাটের একটিতে আমার বাসা। অপরটিতে আমার চেম্বার। একটি ফ্ল্যাটের ভাড়া আমি দেই। হাসপাতালের গাছ কেটে ব্যাক্তিগত বাড়িতে নেইনি ।

আরও পড়ুন:পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

এ বিষয় ঝালকাঠি সিভিল সার্জন শিহাব উদ্দিন বলেন, আমি এখনও কোন অভিযোগ হাতে পাইনি, পেলে খতিয়ে দেখব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা