সারাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

আরও পড়ুন:মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মরিচের হাট

শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,অঙ্গও সহযোগী সংঠনের উদ্যোগে উপজেলার বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশনের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল,উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,বিএনপি নেতা বেলায়েত হোসেন,আব্দুল মালেক মেম্বার,আবুল কাশেম বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতায়োর হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুছেন মোহাম্মদ এরশাদ, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো.সাহাব উদ্দীন প্রমূখ।

আরও পড়ুন:ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। এ সময় বক্তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা