সারাদেশ

সিলেটে চালু হচ্ছে ওয়াসার কার্যক্রম

সান নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হয়েছে। ২ মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আরও পড়ুন:রাজাকারের সন্তানরা সরকারি চাকরি পাবে না

রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহীতে ওয়াসার কার্যক্রম রয়েছে। এবার সিলেটেও চালু হচ্ছে ওয়াসা।

উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়- পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ২ মার্চ হতে সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠা করল।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সিলেট ওয়াসা প্রতিষ্ঠার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহান স্বাধীনতার মাসে সিলেট মহানগরবাসীর জন্য এটি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।

আরও পড়ুন: ২৮ নাবিককে নেয়া হচ্ছে রোমানিয়ায়

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান বলেন, সিলেট ওয়াসা প্রতিষ্ঠা হলেও ওয়াসা বোর্ড গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত নগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা বর্তমানের মতো পরিচালিত হবে।

এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়- সিসিক এলাকায় সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হয়েছে। সিলেট ওয়াসা পরিচালনার লক্ষ্যে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড গঠন এবং একই আইনের ২৮(১) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট মহানগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা প্রযোজ্য ক্ষেত্রে সিলেট সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমানের মতো পরিচালিত হবে। পরবর্তীতে আদেশ জারির মাধ্যমে পর্যায়ক্রমে সিলেট মহানগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সিলেট ওয়াসার কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি শহরও ক্রমশ বিস্তৃত হচ্ছে। মহানগরীর জনগণের জন্য পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে সিলেট ওয়াসা প্রতিষ্ঠার বিষয়টি জানিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সিলেট ওয়াসা গঠনের কার্যক্রম গ্রহণবিষয়ক অনলাইনে পরামর্শ সভায় মন্ত্রী এ তথ্য জানিয়েছিলেন।

আরও পড়ুন: ২৫ কেজি জাটকা গেল এতিমখানায়

ওই সভায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. একে আব্দুল মোমেনও অংশ নেন। তখন স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীর এ ঘোষণার এক মাসের মাথায় সিলেট ওয়াসা গঠনের প্রজ্ঞাপন জারি হলো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা