সারাদেশ

‘কবরই আমার জন্য শ্রেষ্ঠ’ লিখে আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় শাশুড়ির অত্যাচারের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অবশেষে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন রুমানা আক্তার নামে দুই সন্তানের জননী। লাশ ও চিরকুটটি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানীয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুমানা ওই এলাকার হাফেজ শফিকুর রহমানের স্ত্রী। তার ৯ বছর বয়সী এক ছেলে ও ৭ বছর বয়সী এক কন্যা রয়েছে।

চিরকুটে রুমানা লেখেন, ‘আমার দুটি সন্তানকে সবাই দেখে রাখবেন। এই পরিবারে আমার সন্তানদের কেউ রাখবেন না। সবার কাছে অনুরোধ। বাঁচার খুব ইচ্ছা ছিল। কিন্ত আর বেঁচে থাকা সম্ভব হলো না। শুধু আমার শাশুড়ির কারণে। মানসিকভাবে অনেক অত্যাচারিত মেয়ে আমি। আর পারছি না। আর পারছি না। আর পারছি না। কবরই আমার জন্য শ্রেষ্ঠ। আল্লাহ হাফেজ।’

বিষয়টি নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটের লেখা রুমানার কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধে ১২৬২ পুলিশ সদস্য শহিদ হন

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা