সারাদেশ

যুবলীগ নেতা বিপুলের সহায়তায় টুলস্ বাক্স পেলেন প্রতিবন্ধী সোহেল

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: শারীরিক প্রতিবন্ধী সোহেল, বলতে পারে না কথা। চলতে হয় হামাগুড়ি দিয়ে। সবাই তাকে বোবা সোহেল (৪০) নামে ডাকে। সোহেল বিবাহিত পরিবারে রয়েছে স্ত্রী ও দুই ছেলে। এখন শহরের মৃধাবাড়ির ভাড়াটিয়া। সে মুন্সীগঞ্জ পৌরসভার পুরাতন কাচারি সংলগ্ন লিচুতলায় রাস্তার পাশে বসে রিকশা, ভ্যান, মিশুক মেরামত করে। এতেই চলে তার পরিবার।

গেলো, চার পাচ দিন আগে তার যন্ত্রপাতি রাখার টুলস্ বাক্সটি লিচুতলা কর্মস্থল থেকে চুরি হয়ে যায়। তার চোখের জল দেখে মমতা জাগে সাবেক শহর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুলের।

তার উদ্যোগে, সোহেলের জন্য একটি টুলস্ বাক্স বানাতে হাত বাড়িয়ে দেন জেলা পরিষদ সদস্য মো. আরিফুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর খাইরুল ইসলাম, লিটু চৌধুরীসহ বন্ধু মহল।

আরও পড়ুন: ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আজ (১৬ ফেব্রুয়ারী) বুধবার দুপুর ১ টার দিকে লিচুতলায় বোবা সোহেলের নিকট নতুন টুলস্ বাক্সটি তুলে দেন মালেকুন মাকসুদ বিপুল ও সবুজ খান। নতুন টুলস বাক্স পেয়ে বোবা সোহেলকে উৎফুল্ল দেখা গেছে।

যুবলীগ নেতা বিপুল জানান, চার দিন আগে জানতে পারি রিকশা, মিশুক মেরামত জন্য রাখা সোহেলের টুলস্ বাক্সটি চুরি হয়েছে। বাক্স টিতে থাকতো ওর যন্ত্রপাতি। আজ ওকে বাক্সটি তৈরি করে দিতে পেরে আমার ভালো লাগছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা