সারাদেশ
নিঝুমদ্বীপে বইছে আনন্দের জোয়ার

সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও নিঝুমদ্বীপ শতভাগ বিদ্যুতায়নের লক্ষে দেড় কিলোমিটার নদী পথে সাবমেরিন ক্যাবল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে দেখে পুরো নিঝুমদ্বীপে বইছে আনন্দের জোয়ার।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নিঝুমদ্বীপের বন্দরটিলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে হাতিয়া, নিঝুমদ্বীপ ও কুতবদিয়া শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের আয়োজনে সাবমেরিন ক্যাবল স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী।

আরও পড়ুন: স্বেচ্ছায় ভাসানচরে ১০০৬ জন রোহিঙ্গা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া ও নিঝুমদ্বীপ শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট কেফায়েত উল্লাহ, সাবেক মেয়র একেএম ইউসুফ আলী, জাহাজমারা ইউপি চেয়ারম্যান এডভোকেট মাছুম বিল্লাহ ও নিঝুমদ্বীপের ইউপি চেয়ারম্যান মোঃ দিনাজ উদ্দিন।

উল্লেখ্য হাতিয়া দ্বীপ-নিঝুমদ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় ৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫হাজার টাকা ব্যয়ে ১৫ মেঘাওয়াট বিদ্যুৎ বিতরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুটি বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৫ মেঘাওয়াট পাওয়ার প্লান্টের নির্মান কাজ করছে দেশ এনার্জি নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বিতরণ ব্যবস্থার দায়িত্বে থাকবে পিডিবি। এ তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মশিউর রহমান।

হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন, দ্বীপবাসীর স্বপ্ন ছিল হাতিয়ায় শতভাগ বিদ্যুতের উন্নয়ন হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিয়ার মানুষের স্বপ্ন পূরনে বিদ্যুৎ উন্নয়ন কাজের সূচনা করেছেন। এটি স্থাপনের মধ্য দিয়ে হাতিয়াবাসীর জীবন যাত্রার ব্যাপক উন্নয়ন আসবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা