ছবি- সংগৃহিত
সারাদেশ

হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় ১৭২ গ্রাম হেরোইনসহ শরীফুল ইসলাম মোহন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ) ভোরে উপজেলার সলঙ্গা থানার চড়িয়া কান্দাপাড়ার রুবাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার চড়িয়া কান্দাপাড়ার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ট-১৩-১৩৬৪)।

তিনি আরও জানান, এ ঘটনায় সলঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা