ছবি- সংগৃহিত
সারাদেশ

জব্দ জাটকা এতিমখানায় বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৮ টি বেহুন্দি ও ৩ লাখ মিটার কারেন্ট জাল এবং ৬ মণ জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

সোমবার সন্ধ্যার পর জব্দ এসব মাছ কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে আনা হয়। পরে স্থানীয় এতিমখানা ও এলাকার গরিবদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

নৌপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামনাবাদ চ্যানেলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এসময় আটটি বেহুন্দি, ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৬ মণ জাটকা জব্দ করে নৌপুলিশ ফাঁড়িতে আনা হয়। সেখানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো এতিমখানা ও স্থানীয় গরিবদের মাঝে বিতরণ এবং জালগুলো পুড়ে ফেলা হয়।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা